• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলা পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ঠাকুরগাঁও সদর মানব কল্যান অফিস চত্বরে হল রুমে অনুষ্ঠিত সাধারণ সভা ও নির্বাচনের মাধ্যমে এই কমিটি নির্বাচিত হয়।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তাক আলী, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আব্দুল মতিন এবং সহ-সভাপতি হিসেবে মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক,মোঃ রাজিউল ইসলাম,  কোষাধ্যক্ষ মোঃ তাসমিম রেজা ও প্রচার সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।  কার্যনির্বাহী সদস্যসহ অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা নির্বাচিত হয়েছেন।

সভায় পেট্রোল পাম্প মালিকদের বিভিন্ন সমস্যা, জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা, নিরাপত্তা ও ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। নবনির্বাচিত সভাপতি বলেন, “পেট্রোল পাম্প মালিকদের অধিকার রক্ষা এবং জেলার জ্বালানি খাতকে আরও সুসংগঠিত করতে আমরা একযোগে কাজ করব।”

সাধারণ সম্পাদক জানান, সংগঠনের ঐক্য বজায় রেখে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মালিকদের স্বার্থ সংরক্ষণই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য।

নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয়।

মন্তব্য (০)





image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

১

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৪

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৫

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

  • company_logo