• সমগ্র বাংলা

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কে উল্টে গেছে। এতে দুইজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ১২ জন। গতকাল (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। আহতদেরকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।
‎
‎নিহতরা হলেন ফেনীর ফুলগাজীর উত্তর আনন্দপুর গ্রামের মো. সাইদুল হক মজুমদার (৩৪) ও নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা গ্রামের মো. আরমান হোসেন (১৬)।
‎
‎পুলিশ জানায়, ঢাকা থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস তুরনিপাড়া ইউটার্নে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে বিপরীতমুখী লাইনে গিয়ে উল্টে যায়। এসময় ঢাকামুখী একটি মাইক্রোবাস বাসটির সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।

মন্তব্য (০)





image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

১

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৪

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৫

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

  • company_logo