ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলায় নেশা জাতীয় মাদক দ্রব্য সেবনকালে যুবদল নেতাকে গ্রেফতার করছে পুলিশি। গ্রেফতারকৃত নোমান সরকার (৩৬) গাইবান্ধা জেলা যুবদলের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
আজ বুধবার বিকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের পুরাতন জেলাখান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নেশা জাতীয় মাদকদ্রব্য সেবনকালে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক এ্যাড খন্দকার আল-আমিন বলেন, সংগঠনের কোনো নেতা বা কর্মী যদি মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আটক নোমান সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...
দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...
নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

মন্তব্য (০)