• সমগ্র বাংলা

৬ দশমিক ৭ ডিগ্রিতে কাঁপছে নওগাঁর জনপদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধিঃ ঘড়ির কাটা সকাল সাড়ে ৯টার ঘরে। দীর্ঘদিন পর সূর্যের দেখা মিললেও হাড় কাপানো কনকনে শীতে জবুথবু অবস্থা। বইতে শুরু করা মাঝারী শৈত প্রবাহের সঙ্গে উত্তর থেকে আসা হিমশীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জনজীবন। এ জেলায় কয়েকদিন থেকে তাপমাত্রার পারদ ওঠা-নামা করছে ৮ থেকে ১১ ডিগ্রির ঘরে। আজ বুধবার নওগাঁর তাপমাত্রার পারদ নেমে এসেছে ৬ ডিগ্রির ঘরে। যা চলতি শীত মৌসুমে সর্বনিম্ম।

 অপরদিকে শীতার্ত মানুষদের গরম কাপড়ের ছোঁয়া দিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। তবে চাহিদা অনুযায়ী সরকারি ভাবে বিতরণকৃত শীত বস্ত্রের পরিমাণ খুবই কম বলে জানিয়েছে জেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষরা।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় বদলগাছী জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এটিই চলতি শীত মৌসুমে নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক।

তিনি আরো জানান, শীত যাচ্ছে না। আরও কয়েক দিন এরকম থাকবে। বর্তমানে নওগাঁর ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ ধরা হয়। এছাড়াও ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। শৈত্য প্রবাহের কারণে শীতের তীব্রতা বেড়েছে। সাথে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে শীতের প্রকোপ অসহনীয় হয়ে উঠেছে।

এদিকে কনকনে শীতের কারণে জনজীবন জবুথুবু হয়ে পড়েছে। নেমে এসেছে তীব্র শীতের ভয়। সাধারণ খেটে খাওয়া মানুষেরা পড়েছে বেকায়দায়। সাধারণ মানুষ শীতের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে কাজের সন্ধানে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা পড়েছেন চরম বেকায়দায়।

জানা যায়, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে মানুষের ভোগান্তি বেড়েছে। আজ ভোর থেকেই কুয়াশায় ঢাকা পড়ে আছে পথঘাট। দশ হাত পর পর কোন কিছু দেখা যাচ্ছে না। সড়ক গুলোতে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহগুলো চলাচল করছে। শহরে লোক ও যানবাহন চলাচল অনেক কম। মাঠে কৃষিকাজ প্রায় হচ্ছেই না। শীতার্ত ও ছিন্নমূল মানুষেরা কনকনে শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য অনেকেই বাড়ির আঙিনা ও ফুটপাতসহ চায়ের দোকানের চুলায় বসে আগুন পোহাচ্ছেন।

মন্তব্য (০)





image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

১

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৪

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৫

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

  • company_logo