• সমগ্র বাংলা

দিনাজপুরে মেস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর শহরের বালুবাড়ী মহিলা কলেজের পাশে একটি প্রাইভেট মেস থেকে আজ মঙ্গলবার দুপুরের দিকে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। সে আত্বহত্যা করেছে বলে পুলিশের ধারনা। তবে মৃত্যুর কারন নির্নয়ে ময়না তদন্তের জন্য দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ প্রেরন করেছেন তারা।

কোতয়ালী থানার উপ পরিদর্শক মিজানুর রহমান জানান, কলেজের পাশের লিঙ্কা নামের ব্যক্তিগত একটি ছাত্রী মেসের তৃতীয় তলার ৪ নম্বর কক্ষের সিলিং ফ্যানে গলায় ওড়না পেচানো অবস্হায় মোস্তারিনা আক্তার (২৩) নামে একজন কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছেন তারা। এব্যাপারে অস্বাভাবিক মামলা রেকর্ড করা হয়েছে।

মোস্তারিনা আক্তার দিনাজপুরের ফুলবাড়ীর এ্যালুয়াড়ীর নয়াপাড়ার গোলাম মোস্তফার মেয়ে। দিনাজপুর মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষ বাংলা বিভাগের ছাত্রী

কোতয়ালী থানার  ইনচার্জ মোহাম্মদ নুর নবী জানান, তাদের ধারনা আত্বহত্যা। মৃত্যুর কারন জানতে লাশ ময়না তদন্তে মর্গে প্রেরন করেছেন তারা।

মন্তব্য (০)





image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

১

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৪

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৫

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

  • company_logo