• সমগ্র বাংলা

ময়মনসিংহে অপহরণ মামলার মূল আসামি গ্রেফতার, স্কুলছাত্রী উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার একটি স্কুলপড়ুয়া কিশোরী অপহরণ মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে  র‌্যাব-১৪, ময়মনসিংহ। একই সঙ্গে অপহৃত ভিকটিমকে নিরাপদে উদ্ধার করেছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম (১৩) স্কুলে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম (২২) নামের এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করছিল। বিষয়টি ভিকটিমের পরিবার জানতে পেরে অভিযুক্তকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে ভিকটিম বার্ষিক পরীক্ষার ফল সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত রফিকুল ইসলাম অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক একটি সিএনজিযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-০৩, তারিখ-০২ জানুয়ারি ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইনে  মামলা রুজু করে।

মামলা দায়েরের পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাবের একটি আভিযানিক দল ০৪ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে ত্রিশাল থানার দ্বিতীয় খণ্ড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করে এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানায় হস্তান্তর করে।

মন্তব্য (০)





image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

১

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

image

পঞ্চগড়ে আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আলোচিত আলামিন হত্যা মামলার এজাহা...

image

পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর লাশ মিলল হলুদের ক্ষেতে ‎

৩

পাবনা প্রতিনিধিঃ পাবনায় নিখোঁজের একদিন পর হলুদের ক্ষেত ...

image

‎দিনাজপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

৪

দিনাজপুর প্রতিনিধি: এসআরবি এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অ...

image

নড়াইলে বিশ্ব বসতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

৫

নড়াইল প্রতিনিধি : ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ&rs...

  • company_logo