• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন কে এম আনোয়ারুল ইসলাম

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর) আসন থেকে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য এবং চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে সহকারী রিটার্নিং অফিসার এবং চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরীর দপ্তরে তিনি মনোনয়পত্র দাখিল করেন।

এ সময় চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাসাদুল ইসলাম হীরা, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস আলো মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজির সরকার, ফরিদপুরের বিএনপি নেতা এ্যাড. মজিবর রহমান, কেএম সাইদ-উল ইসলাম কাফি প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, পাবনা ৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। কেএম আনোয়ারুল ইসলাম তুহিনের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মন্তব্য (০)





image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

১

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

২

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

image

৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

৩

জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

image

বিএনপি নেতা ফজলুল হক বাগমার নয়নের মৃত্যু

৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউ...

image

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. বাহা...

৫

বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

  • company_logo