ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর পৌর শাখার পরিচিতি সভা ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৭ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর কনভেনশন সেন্টারে ইসলামি আন্দোলন বাংলাদেশ শ্রীপুর পৌর শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু নাসির মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও শ্রীপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ শহিদুল ইসলাম বেপারী ও হাফেজ আবদুল আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জি এম রুহুল আমিন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার পর এখন যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে ইসলামিক দলকে ক্ষমতায় আনতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মাজেদুল, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রহমতুল্লাহসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...
জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউ...
বাকৃবি প্রতিনিধি: দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা...

মন্তব্য (০)