ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল শামিম (১৬) নামে এক কিশোর। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা শামিম জামালপুর জেলার ইন্তাজ আলীর ছেলে।
ভারত থেকে ফেরত আসা শামিম জানায়, গত ১০ ফেব্রুয়ারী ২০২৩ সালে দালালদের মাধ্যেমে রাতের আধারে সীমান্ত পাড়ি দেয়। এরপর ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় অবস্থানকালে ২০২৪ সালের ৩ এপ্রিল সে পুলিশের কাছে আটক হয়। এরপর তাকে কাশ্মীর বয়েজ শেল্টার হোমে রাখা হয়। সেখান প্রায় ২০ মাস হোমে থাকার পর দেশে ফেরত পাঠায়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, ফেরত আসা কিশোরকে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর রাইটস এর এরিয়া কোয়াডিনেটর সফিকুর রহমান বলেন, ফেরত আসা কিশোরকে তাদের নিজ শেল্টার হোমে রেখে পরিবার এর সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...
গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...
জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

মন্তব্য (০)