• সমগ্র বাংলা

জামালপুর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের গেইটপার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এতে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ থাকে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ পদবঞ্চিতরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এই সময়ে হঠাৎ করে জামালপুর পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের অভিযোগ, নতুন কমিটিতে ছাত্রত্ব নেই— এমন অনেক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একটি ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে, যা তারা মানেন না।

দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

 

মন্তব্য (০)





image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

১

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

image

শীতলক্ষ্যার তীরে বালুর স্তূপ, অভিযানে জব্দ ৫০ হাজার ঘনফুট

৩

গাজীপুর প্রতিনিধি : শীতলক্ষ্যার তীর ঘেঁষে জমেছিল বালুর বিশাল...

image

স্ত্রী হত্যার পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড আরেকজনের ...

৪

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে স্ত্রী হত্যা পৃথক দুই মাম...

image

৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

৫

জামালপুর প্রতিনিধি: গ্যাস সংকটে দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর জ...

  • company_logo