• সমগ্র বাংলা

গোপালপুর উপজেলা ছাত্রদলের কমিটি স্থগিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর, টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গোপালপুর উপজেলা শাখার কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল।

বৃহৎপ্রতিবার (১১ ডিসেম্বর) টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ ও সদস্য সচিব মো. আব্দুল বাতেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালপুর উপজেলা ছাত্রদলের বিদ্যমান কমিটি স্থগিত থাকবে।

এরই মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এসএম নুরুন্নবী আহমেদ তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে সিদ্ধান্তটির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের কারণ উল্লেখ না থাকলেও, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই স্থগিতাদেশের মাধ্যমে গোপালপুর উপজেলা ছাত্রদলের কার্যক্রম জেলা ছাত্রদলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত পুরোনো কমিটির সকল কার্যক্রম বন্ধ থাকবে।

সাংগঠনিক দিক থেকে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক মহল।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo