• সমগ্র বাংলা

ঝিনাইদহে মানবাধিকার দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : "মেয়েদের বড় হতে দিন, মানবাধিকারের পক্ষে দাঁড়ান" এই স্লোগানকে প্রতিপাদ্য করে ঝিনাইদহে মানবাধিকার দিবস পালিত হয়েছে। জেলার বেসরকারি সংস্থা সারভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ) কার্যালয়ে এ উপলক্ষে সচেতনতা বৃদ্ধিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের পাবলিক লাইব্রেরিস্থ পদ্মা ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল।

বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম রায়হান, সাংবাদিক আহমেদ নাসিম আনসারী ও পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্ভিস এন্ড ভিশন ফর এডিফাই (সেইভ) এর নির্বাহী পরিচালক আয়শা সিদ্দিকা।

প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল বলেন, কিশোরীদের ওপর সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। কিশোরীদের অধিকার সম্পর্কে পরিবার, সমাজ ও দায়িত্বশীল ব্যক্তিদের অবগত হতে হবে।

তিনি বলেন, সমাজে কিশোরীদের শিক্ষার সুযোগ ও স্বপ্নের কথা কেউ গুরুত্ব দিতে চায় না। কিন্তু সচেতন নাগরিকরা ঐক্যবদ্ধ হলে কিশোরীদের অধিকার নিশ্চিত করা সম্ভব। এ ছাড়া সরকারি বেসরকারি উদ্যোগের মাধ্যমে মানবাধিকার ও কিশোরীদের অধিকার নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা নিতে হবে।তিনি কঠোর হস্তে বাল্য বিবাহ রোধ করে কিশোরীদের স্কুল পর্যায়ে শিক্ষা থেকে ঝরে পড়া রোধ করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo