• সমগ্র বাংলা

নীলফামারীতে আরটিটিআইয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন, আট ব্যাচে সুযোগ পাচ্ছে ১৯২জন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে মানব সম্পদ উন্নয়ন তহবিল প্রকল্পের (এনএইচআরডিএফ) আওতায় মোবাইল ফোন সার্ভিসিং ও টেইলরিং অ্যান্ড ড্রেস মেকিং ট্রেডের প্রশিক্ষণ শুরু হয়েছে।


বুধবার সকালে (১০ডিসেম্বর) আরডিআরএস টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ শিকদার।
বিশেষ অতিথি হিসেবে আরডিআরএস বাংলাদেশের হেড অফ সোশ্যাল ডেভেলপমেন্ট মজিবুল হক মনির, আরডিআরএস’র সোশ্যাল ইন্টারপ্রাইজের প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান, কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের প্রজেক্ট কোÑঅর্ডিনেটর মতিউর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।
আরডিআরএস নীলফামারীর কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরটিটিআই’র ইনচার্জ রাজিব ইসলাম।
আরটিটিআই’র ইনচার্জ রাজিব ইসলাম জানান, অর্থ মন্ত্রনালয়ের আওতায় ৩৬০ঘন্টার (৩মাস) দক্ষতা উন্নয়নের এই প্রশিক্ষণে দুটি ট্রেডে ২৪জন করে ৪৮জন প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। আটটি ব্যাচে ১৯২জন প্রশিক্ষণের সুযোগ পাবে।
আরডিআরএস সুত্র জানায়, বেকারত্ব দুরীকরণ, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে আরটিটিআইয়ে ছয়টি ট্রেডে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo