• সমগ্র বাংলা

কুড়িগ্রামে ১ হাজার পিস ইয়াবা ও ১ টি প্রাইভেটকার সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভাধীন নাগেশ্বরী টু ফুলবাড়ী রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন- নাটোর জেলার লালপুর উপজেলাধীন কামারহাটী এলাকার রফিকুল ইসলাম (৪৮) ও নাটোর বাগাতিপাড়া থানাধীন মিস্ত্রীপাড়া এলাকার সুরুজ আলী(৩১)।
‎
‎পুলিশ জানায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম নাগেশ্বরী টু ফুলবাড়ী রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেট কার জব্দসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
‎
‎এ বিষয়ে জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম পিপিএম বলেন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর জেলা পুলিশ। মাদক নির্মূলে এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo