ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ 'দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা' গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার আয়োজনে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর জেলা প্রশাসক কার্যালয় সড়কে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধন শেষে পুলিশ লাইনসের শহিদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনার উপ-পরিচালক শহীদুল আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক শাহেদ মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ার উল আজীজ, সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমানসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা হলো দুর্নীতি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতা চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)