• সমগ্র বাংলা

কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় মনোনয়ন বঞ্চিত প্রভাবশালী ৫ বিএনপি নেতার উদ্যোগে কিশোরগঞ্জ শহরে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

শহরের পুরাতন স্টেডিয়াম থেকে মিছিলটি বের হয়। এটি শহরের কালীবাড়ি, আখড়াবাজার, ঈশা খাঁ রোড, রথখোলা, গৌরাঙ্গবাজার হয়ে কালীবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়।

মশাল মিছিলের নেতৃত্ব দেন ২০১৮ সালে দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শরীফুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. রুহুল হোসাইন।

মশাল মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

‎মিছিলকারীরা অভিযোগ করেন, বিএনপি ঘোষিত প্রার্থী মো. মাজহারুল ইসলাম ছিলেন স্বৈরাচারের দোসর ও আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাথে আতাঁত করে চলায় তার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরে একটি মামলাও হয়নি। তার গায়ে একটি আচড়ও লাগেনি। অথচ ফ্যাসিস্ট সরকারের হাতে নির্যাতিত ও নিগৃহীত নেতাদের পাশ কাটিয়ে তাকে মনোনয়ন দেয়া হয়েছে। তার মনোনয়ন বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবজ্ঞা এবং যোগ্য প্রার্থীদের প্রতি অবিচার করা হয়েছে। এ অবস্থায় তারা অবিলম্বে মো. মাজহারুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার এবং নতুন করে প্রার্থী ঘোষণা করার জন্য বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানান।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo