• সমগ্র বাংলা

চাকার গতিতে গ্রাম প্রশাসন: টহলে নতুন প্রাণ এনে দিলো সাইকেল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হলো। গ্রাম পুলিশের কাজের গতি, সেবা ও তদারকি কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ৭টি ইউনিয়নের ৪৮ জন গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গ্রাম পুলিশরা নতুন এই সুবিধা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিতরণ অনুষ্ঠানে ইউএনও বলেন,“গ্রামীণ অপরাধ দমন, তাৎক্ষণিক সাড়া দেওয়া এবং জনগণের কাছে দ্রুত পৌঁছানোর জন্য গ্রাম পুলিশদের গতিশীলতা অত্যন্ত জরুরি। সাইকেল তাদের কাজে গতি, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধি করবে-এটাই আমাদের প্রত্যাশা।”

বাইসাইকেল হাতে পেয়ে খুশি জাংগালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুস সালাম বলেন, “আগে দীর্ঘ দূরত্ব টহল দিতে কষ্ট হতো। অনেক সময় জরুরি খবর পেলেও দ্রুত পৌঁছানো যেত না। এখন সাইকেল থাকায় অল্প সময়েই এলাকা কভার করতে পারব।”

নাগরী ইউনিয়নের আরেক গ্রাম পুলিশ সদস্য মোশাররফ হোসেন বলেন,“রাতে পাহারা বা হঠাৎ ডাক এলে হাঁটতে হাঁটতে যেতে সময় লেগে যেত। সাইকেল আমাদের কাজের মান অনেক বাড়িয়ে দেবে। এটা সত্যিই বড় সহায়তা।”

উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, “গ্রাম পুলিশের কাজ শক্তিশালী না হলে স্থানীয় প্রশাসনের কার্যক্রমও দুর্বল হয়ে পড়ে। এই সহায়তা তাদের দায়িত্ব পালনে আরও সুবিধা এনে দেবে।”

জাংগালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবুল হোসেন আকাশ বলেন, “অনেক সময়ই গ্রাম পুলিশের দ্রুত উপস্থিতি জীবন বাঁচাতে, ঘটনা নিয়ন্ত্রণে কিংবা তথ্য সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাইকেল তাদের সেই সক্ষমতা বাড়িয়ে দেবে।”

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের এই উদ্যোগ এলাকাবাসীর কাছেও ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের ধারণা-গ্রাম পুলিশরা এখন বেশি এলাকায়, কম সময়ে, দ্রুত সাড়া দিতে পারবে। জরুরি সময়ে তাদের উপস্থিতি ও নজরদারি আরও কার্যকর হবে।

গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় এই উদ্যোগকে স্থানীয়রা দেখছেন “টেকসই নিরাপত্তা ব্যবস্থার একটি বাস্তবধর্মী উদ্যোগ” হিসেবে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo