• সমগ্র বাংলা

লালমনিরহাটে স্বেচ্ছাশ্রমে যুবদলের উদ্যোগে সেতু নির্মাণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ঝাড়িরঝার এলাকায় রত্নাই নদীর ওপর স্বেচ্ছাশ্রমে দৃষ্টিনন্দন কাঠের সেতু নির্মাণ করেছে জেলা যুবদল। এতে সেতুর দুই পাশের তিন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থীসহ দুই ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে। সোমবার বিকেলে সেতুটি উদ্বোধন করে জনসাধারণের জন্য উম্মুক্ত করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
স্থানীয়রা জানান, ওই রত্নাই নদীর পশ্চিম পাশে জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন এবং পূর্ব পাশে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ও ভেলাবাড়ী ইউনিয়নের একাংশের মানুষের বসবাস। নদীর ওপারে একটি প্রাথমিক ও একটি উচ্চ বিদ্যালয় এবং অপর পাশে আরো একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫শতাধিক শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার মানুষ নৌকা দিয়ে নদী পারাপার হতেন। নদীটি দুই ইউনিয়নের মানুষকে বিভক্ত করে রেখেছিলো। উৎপাদিত ফসল নিয়ে নদী পার হওয়া ছিলো কৃষকদের বিড়ম্বনা। তাদের নৌকাই ছিলো একমাত্র ভরসা। জনসাধারণের ভোগান্তির বিষয়টি অনুধাবন করে নিজেরাই দুই লক্ষাধিক টাকা ব্যয়ে এবং শ্রম দিয়ে ওই নদীর ওপর ৭৫ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থ একটি সেতু নির্মাণ করেন।

জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ ও সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম এবং ভেলাবাড়ী ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা নিজেরাই অর্থ ও শ্রম দিয়ে সেতুটি নির্মাণ করেন।

প্রধান শিক্ষক আব্দুল করিম মিয়া জানান, সেতুটির সবচেয়ে বেশি সুবিধা পাবে ঝাড়ীরঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিষতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মহিষতুলি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগে এসব প্রতিষ্ঠানের কয়েক'শ শিক্ষার্থীকে নৌকায় নদী পার হতে হতো। ফলে বাড়তি খরচ, সময় নষ্ট এবং নিরাপত্তাহীনতা ছিল তাদের নিত্যসঙ্গী। বর্ষায় নদীর পানি বেড়ে গেলে দুর্ভোগ আরও বেড়ে যেত।

স্থানীয়রা জানান, শুধু শিক্ষার্থী নয়, এই সেতু স্থানীয় কৃষক, শ্রমজীবী এবং সাধারণ মানুষের জীবনে এনে দিয়েছে স্বস্তি। হাটবাজার, ইউনিয়ন পরিষদ ও জেলা শহরে যাতায়াতের পথ কয়েক কিলোমিটার কমে যাওয়ায় সময় ও যাতায়াত ব্যয় দুটিই কমবে। অস্থায়ী হলেও এ সেতুটি তাদের দীর্ঘদিনের যোগাযোগে দুর্ভোগ লাঘব করেছে। স্থানীয়ভাবে এ ধরনের উদ্যোগ তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার জনগণের কল্যাণে কোন কাজ করেনি। তারা শুধু উন্নয়নের নামে অর্থ লোপাটে ব্যস্ত ছিল। প্রত্যন্ত এসব গ্রামের মানুষের দুর্ভোগের কথা কোন সময় ভাবেনি। আমি কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে এসব এলাকায় নদীর উপর পাকাসেতু নির্মাণ করে দেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাটের নেতাকর্মীদের স্বেচ্ছাস্রমে আর নিজ অর্থ ব্যয় এসব সেতু নির্মাণের ফলে কিছুটা হলেও মানুষের দুর্ভোগ লাঘব হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo