• সমগ্র বাংলা

শ্রীপুরে বিএনপির নেতার নেতৃত্বে বিধবা নারীর জমি জবরদখল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বিধবা অসহায় নারীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে বিএনপির নেতার বিরুদ্ধে। এসময় অস্থায়ী টিনসেডের ঘর ভাঙচুর চালিয়ে ক্ষতিসাধন করে। অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জবরদখলের কর্মযজ্ঞ চলছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী মোছাঃ নূরুন্নাহার (৫০) শ্রীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বহেরারচালা গ্রামের মৃত আব্দুল ওয়াহাব সরকারের স্ত্রী। 

অভিযুক্ত মো. সবুজ প্রধান (৩৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বাউনী গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক।

ভুক্তভোগী মোছাঃ নূরুন্নাহার বলেন, অভিযুক্ত বিএনপির নেতা আমার স্বামীর রেখে যাওয়া পৈত্রিক জমি জবরদখল শুরু করছে। ইতিমধ্যে জমিতে থাকা অস্থায়ী টিনসেডের ঘর ভেঙে গুড়িয়ে দিয়ে স্থায়ী পাকা ঘর নির্মাণ করছে। ভয়ে আমাদের ছেলেরা জমিতে যেতে পারছে না। সবুজ বিএনপির নেতা। তার ভয়ে কেউ বাঁধা দিতে সাহস পায়না। যেখানে কাজ করছে তার সঙ্গে শতাধিক গুন্ডাপান্ডা রয়েছে। আমার ছেলেরা সেখানে গেলে জীবিত পুঁতে ফেলবে বলে হুমকি দিচ্ছে। আমরা আজ অসহায় নিরুপায়।

 তিনি আরও জানান, এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশকে তোয়াক্কা করছে না। বিএনপির প্রভাব খাটিয়ে জমি জবরদখল করে যাচ্ছে। 

অভিযুক্ত বিএনপির নেতা সবুজ বলেন, আমি কারো জমি জবরদখল করছি না। তারা আমার মায়ের জমি জবরদখল করে রেখেছে এত বছর। আজ দখলমুক্ত করতে আসছি।

শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই জলিল মিয়া বলেন, জমি জবরদখল খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo