• সমগ্র বাংলা

‎চিলমারীতে ১৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী রমনা ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করে চিলমারী থানা পুলিশ।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন- ফুলবাড়ী থানাধীন নাওডাঙ্গা রাবাইটারী এলাকার মোঃ খোরশেদ আলম (২০), মো: আসাদ আলী (১৯) ও নাজির হোসেন (২৮)।
‎
‎শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে চিলমারী থানাধীন রমনা ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা সহ উক্ত মাদক কারবারিদেরকে গ্রেফতার করা হয়।
‎
‎কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম দিকনির্দেশনায় কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতা চিলমারী থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে।এ বিষয়ে চিলমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে মাদকের বিরুদ্ধে এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo