• সমগ্র বাংলা

গোপালপুরে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. তুহিন হোসেনের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গোপালপুর পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে পৌর কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, গোপালপুর থানা অস্থির তদন্ত মামুন ভূঁইয়া, আরো উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মান্নান, হিসাব রক্ষক মো.আতিকুর রহমান, টিকাদান সুপারভাইজার মো. ইকবাল রশিদ, পৌর কর নির্ধারক রঞ্জিত কুমার ঘোষ, লাইসেন্স ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম, জাহিদ হোসেন, ফজলুর রহমান, আল মাসুদ, নুরুন্নবী সোহাগসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. তুহিন হোসেন দায়িত্ব পালনকালে গোপালপুর পৌরসভার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি জনসেবায় নিবেদিত ছিলেন। তাঁর আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও মানবিক নেতৃত্ব গোপালপুরবাসীর মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে বিদায়ী কর্মকর্তার হাতে পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গোপালপুর পৌরসভার ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলাম।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo