• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ট্রাকচাপায় প্রসেস সার্ভেয়ারের মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় শহরের করতোয়া সেতুতে ট্রাকচাপায় আনোয়ারুল ইসলাম (৪৫) নামে এক প্রসেস সার্ভেয়ারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ারুল পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা। তিনি আটোয়ারী উপজেলায় প্রসেস সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় , সকালে মোটরসাইকেলে বাড়ি থেকে আটোয়ারীর উদ্দেশ্যে রওনা হন আনোয়ারুল। করতোয়া সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকায় ধাক্কা লেগে তিনি সড়কে  পড়ে যান। মুহূর্তেই ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী জানান, ঘটনার পর ঘাতক ট্রাক ও এর সহকারীকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo