• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ভ ভ্যান–পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ীর মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায়  কাভার্ড ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে  এক ফল ব্যবসায়ী নিহত এবং একজন আহত হয়েছেন। সোমবার (১ লা ডিসেম্বর)  সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর- বরিশাল মহাসড়কের  উপজেলার  বিশ্বরোড গোলচত্বর সংলগ্ন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 স্থানীয়  ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা  থেকে ফরিদপুরগামী জননী এন্টারপ্রাইজের কাভার্ড ভ্যানের সাথে  ফরিদপুর থেকে ভাঙ্গাগামী কমলা বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হতাহতের এ ঘটনা ঘটে।  সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার খাদে পড়ে গেলে  পিকআপ ভ্যানে থাকা ফল ব্যবসায়ী,  নিহত হয়। নিহত ব্যাক্তি চুয়াডাঙ্গা  জেলার জীবননগরের ধোপাখালি গ্রামের ছাত্তার মেম্বারের ছেলে। 

দুর্ঘটনায় পিকআপের চালক আশিকুল ইসলাম (২৯), আহত হন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মোঃ মামুন জানান, কাভার্ড ভ্যান–পিকআপের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, কাভার্ড ভ্যানের ড্রাইভার ও হেলপার ঘটনার পর পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন। 

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo