ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নিজ গ্রাম যোগিবরাট থেকে তাকে আটক করার পর, রোববার (৩০ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে পুরোনো একটি মামলা ছিল।
রোববার রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহজালাল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৮ জানুয়ারি থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, আলোচিত ওই মামলায় ১৭০ জন এজাহারনামীয় এবং প্রায় ৩ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছিল। একই মামলায় বকুল মিয়া নামে আরও একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
মানিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

মন্তব্য (০)