• সমগ্র বাংলা

পঞ্চগড়ে যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা, পলাতক আসামি গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ পঞ্চগড় জেলার আটোয়ারীতে যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যার অভিযোগে র‌্যাবের যৌথ অভিযানে পলাতক আসামি আলতাফ হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়েছে।

‎র‌্যাব জানায়, বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে বিবাহের পর থেকে এজাহারনামীয় আসমিগণ ভিকটিম আমিনা আক্তার রত্না (২০) কে যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর পঞ্চগড় জেলার আটোয়ারী থানাধীন ৩নং আলোয়াখোয়া ইউনিয়নের বাকডোকরা গ্রামস্থ ভিকটিমের স্বামীর নিজ বসতবাড়ীতে ধৃত আসামি এবং সহযোগী আসামিগণ মিলে ভিকটিম আমিনা আক্তার রত্না (২০) কে লোহার হাতুড়ি এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন অংশে এলোপাথারী আঘাত করে। উক্ত আঘাতের ফলে ভিকটিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পররর্তীতে আসামিগণ কৌশলে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনাটি ভিকটিমের পরিবার জানতে পেরে ভিকটিমের পিতা বাদী হয়ে পঞ্চগড় জেলার আটোয়ারী থানায় একটি  মামলা দায়ের করেন।যার মামলা নং ৮। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হত্যা হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব ছায়াতদন্ত  শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।

‎র‌্যাব আরো জানায়, গত ২৯ নভেম্বর রাতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে ডিএমপি মহানগরীর চকবাজার থানাধীন বকসিবাজার থেকে ২নং এজাহারনামীয় পলাতক আসামি মোঃ আলতাফ হোসেন (৩২), পিতা-মোঃ ফারাজুল ইসলাম, সাং-বাকডোকরা, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড়'কে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎এ বিষয়ে র‌্যাব ১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরনের প্রতিটি ধর্ষণ, অপহরণ, হত্যাসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo