• সমগ্র বাংলা

পাবনায় নবাগত পুলিশ সুপার আনোয়ার জাহিদের দায়িত্বভার গ্রহণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলায় নবাগত পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার জাহিদ আনুষ্ঠানিকভাবে পাবনা জেলার দায়িত্বভার গ্রহণ করেছেন। 

রোববার (৩০ নভেম্বর) সকালে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। অভ্যর্থনা জানান বদলির আদেশপ্রাপ্ত পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

অভ্যর্থনা শেষে নবাগত পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রাথমিক মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ, এসএএফ-এর আরজুমা আক্তারসহ জেলা পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

নবাগত পুলিশ সুপার তাঁর দায়িত্বকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও জনগণের সেবা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo