• সমগ্র বাংলা

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মিসিস্টদের কর্মবিরত পালন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ফরিদপুরেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ২ ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১১টায় টেকনোলজিস্ট ও ফার্মেসিস্টদের দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজনে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও সদর হাসপাতালে এই কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন কর্মসূচিতে এ সময় বক্তারা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সারাদেশের হাসপাতাল সমূহে কর্মরত স্বাস্থ্য সেবার সাথে জড়িত রোগ নির্ণয়কারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মসিস্টদের পদমর্যাদা ১১তম থেকে দশম গ্রেডে উন্নত করনের দাবি জানান।

জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা শর্তেও তিন দশকেও তাদের এই বৈষম্য দুর করা হয়নি।

স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপন জারি না করায় আজ ২ ঘন্টা কর্মবিরতি পালন করে। এছাড়াও আগামী ৩ ও ৪ ডিসেম্বর অর্ধ এবং পুর্নবেলা কর্মবিরতি পালনের কর্মসুচী ঘোষনা করা হয়। এরপরও দাবি পুরন করা না হলে কমপ্লিট শার্ট ডাউন কর্মসূচির হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা।

এ সময় স্বস্ব সরকারি হাসপাতালের কর্মরত মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিস্টরা মানববন্ধনে অংশ নেয়। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনেরা।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo