• সমগ্র বাংলা

লালমনিরহাটে জাতীয়তাবাদী মহিলাদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে লালমনিরহাট জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে লালমনিহাট পৌরসভার বানভাসা এলাকায় মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলাদলের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজির সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব। এ দোয়া মাহফিলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্রের প্রতীক। সমাজে সকল হিংসা,হানাহানি,ভেদাভেদ ভুলে সবাইকে এক পতাকাতলে থাকার জন্য লড়াই করেছেন তিনি। আজ দেশের এই ক্রান্তিলগ্নে তার মতো মহান নেতার খুবই প্রয়োজন।তার শারীরিক সুস্থতা ও রোগ মুক্তির জন্য আমরা সকলে প্রাণ খুলে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করব। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রাখেন। এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের সহ-সভাপতি শামস ঈ আরা নুপুর,ইকবাল বানু হেলেন আলো,সাধারণ সম্পাদক এডভোকেট আঞ্জুমান আরা শাপলা সহ মহিলাদলের নেতা ও কর্মীবৃন্দ।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo