• সমগ্র বাংলা

শ্রীপুরে রাস্তায় ঝড়ল মাদ্রাসা ছাত্রের প্রাণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। 

শনিবার (২৯ নভেম্বর)  দুপুর ৩ টার দিকে উপজেলার জৈনা বাজার–শৈলাট  আঞ্চলিক সড়কের এসিআই খাদ্য গোডাউনের সামনে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত সিফাত(১২) উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া হাজী মার্কেট এলাকার বাবুল হোসেনের ছেলে। সে স্থানীয় এক হাফেজিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিফাত মাথার চুল কাটিয়ে জৈনাবাজার থেকে মোটরসাইকেল যোগে  বাড়ি ফেরার পথে একটি অটোরিকশাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের মাঝখানে বসে থাকা সিফাত রাস্তায় পড়ে যায়। এসময় একটি  ট্রাকের চাকা সিফাতের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo