• সমগ্র বাংলা

সাতকানিয়া ঢেমশা ইউনিয়নে ২৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে স্থবির হয়ে থাকা প্রায় ২৫টি সরকারি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে গিয়ে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন ও কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রকল্প দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর কাজের গতি, সামগ্রীর মান ও তদারকি কার্যক্রমও যাচাই করেন।

এই সময় উপস্থিত ছিলেন, ঢেমশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাহের, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ। তারা প্রকল্প এলাকায় গিয়ে সড়ক সংস্কার, কালভার্ট নির্মাণ, শিক্ষা ও বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

উদ্বোধনী কার্যক্রম শেষে স্থানীয় বাসিন্দারা জানান—“বহু বছর ধরে অবহেলায় পড়ে ছিল আমাদের রাস্তা-ঘাট। আজ ঢেমশা ইউনিয়নে রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা সত্যিই আনন্দিত। আশা করছি—এই উন্নয়ন আমাদের জীবনে বড় পরিবর্তন আনবে।”

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo