• সমগ্র বাংলা

লালমনিরহাটে নার্সদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : নার্সিং ও মিডয়াইফারী অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সাথে একীভূত করার অপচেষ্টা বন্ধ করা এবং জাতীয় নার্সিং কমিশন গঠন, নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে ভুতাপেক্ষভাবে পদোন্নতি সহ সুপার নিউমেরারী পদোন্নতি, নার্সিং সুপারভাইজার ও ইন্সট্রাক্টরদের পদ দুটিকে অন্যান্য অধিদপ্তরের ন্যায় দশম থেকে নবম গ্রেডে উন্নীতকরণ সহ সহ ৮ দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ও বাংলাদেশ মিডওয়াইফারী সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে নার্স ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা অবিলম্বে তাদের৮ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। সংগঠনের লালমনিরহাট শাখার আহবায়ক মোঃ ইসহাক আলী ও সদস্য সচিব আমেনা খাতুন, সদস্য আনজুমান আরা ও চামেলী বেগম সহ সিনিয়র নার্স ও স্টাফগন অংশ নেন।

মন্তব্য (০)





image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

১

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৩

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

image

মানিকগঞ্জে ভা‌বি ও ভা‌তিজা‌কে হত্যার ঘটনায় দেবরকে ১০ বছরে...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় সৌদি প্রবা...

image

নড়াইলে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভি...

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানি ...

  • company_logo