• সমগ্র বাংলা

ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : মিডিয়াকর্মী স্বর্ণময়ীর মৃত্যু রহস্যের সঠিকভাবে উদঘাটন ও প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার  শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচির ডাক দেন ঝিনাইদহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা।

নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুষেন্দু কুমার ভৌমিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা গণশিল্পির সভাপতি আব্দুস সালাম,রেল আব্দুল্লাহসহসাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন , এটি আত্মহত্যা নয়, এটি একটি হত্যা।  তিনি কখনই স্বেচ্ছায় আত্মহত্যা করতে পারেন না। কারণ স্বর্ণময়ী একজন প্রগতিশীল নারী ছিলেন। এই আত্মহত্যার কারণ হিসেবে উঠে আসে একই হাউজের একই জেলার সিনিয়র পুরুষ সহকর্মী আলতাফ শাহনেওয়াজ নয়নের যৌন হয়রানির কথা। স্বর্ণময়ী ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক ভক্তি গোপাল বিশ্বাসের মেয়ে। আর আলতাফ শাহনেওয়াজ নয়ন শহরের হামদহ এলাকার লিয়াকত হোসেনে ছেলে। তাদের গ্রামের বাড়ি একই ইউনিয়নে।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর ঢাকা স্ট্রিম হাউজের মিডিয়া কর্মী স্বর্ণময়ী শেরেবাংলা নগরের নিজ বাসায় আত্মহত্যা করেন।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo