ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর শহরতলীর বাইতুল আমান এলাকার বাইতুল আমান বাজারে অবস্থিত 'মেঘলা জুয়েলার্স' দোকানে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোররাতে আনুমানিক ৪টার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত এই ডাকাতি সংঘটিত করে। এ সময় ডাকাতদের হামলায় বাজারের দুই নাইট গার্ড গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাইট গার্ড ফইজুদ্দিন বাজার পাহারা দেওয়ার সময় মেঘলা জুয়েলার্সের সামনে পৌঁছালে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে। তিনি জীবন বাঁচাতে দৌড়ে বাইতুল আমান জিরো পয়েন্টে পৌঁছালে সেখানে থাকা অপর নাইট গার্ড রহিমের ওপরও হামলা চালানো হয়। আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোকানের সিসিটিভি ফুটেজে ডাকাত দলের গতিবিধি ধরা পড়েছে। ফুটেজে দেখা যায়, ডাকাতরা লুটপাট শেষে মালামাল বহনের জন্য একটি রিকশা ও একটি ট্রাক ব্যবহার করে। রিকশায় তিনজন ডাকাত এবং ট্রাকে লুট করা আলমারি তুলতে দেখা যায়। পুলিশের প্রাথমিক ধারণা, দুইজন চালকসহ মোট ছয় থেকে সাতজন ডাকাত এই ঘটনায় জড়িত ছিল।
মেঘলা জুয়েলার্সের মালিক দিলীপ কুমার রায় জানান, ভোর ৪টার দিকে তিনি খবর পান যে তার দোকানে ডাকাতি হয়েছে এবং নাইট গার্ডরা আহত হয়েছেন। দোকানে এসে তিনি দেখেন তালা কাটা এবং আলমারি উধাও। তিনি জানান, সিন্দুক ও আলমারিতে স্বর্ণালঙ্কার রাখা ছিল, তবে আলমারি না খোলায় ঠিক কত স্বর্ণ লুট হয়েছে তা এখনই বলা সম্ভব নয়।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুর এলাকায় রাস্তার পাশ থেকে লুট হওয়া আলমারিটি উদ্ধার করা হয়। এই দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ডাকাত দলের পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...
গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...
লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

মন্তব্য (০)