• সমগ্র বাংলা

গোপালপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও মিছিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ২০২৩ সালের ১৩ জুলাই জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে লিফলেট বিতরণ ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২২ অক্টোবর (বুধবার) বিকেলে গোপালপুর উপজেলার কোনাবাড়ী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। গোপালপুর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান বাবু-এর নেতৃত্বে বর্ণাঢ্য মিছিলটি আভূঙ্গী মোড় থেকে শুরু হয়ে গোপালপুর থানা চত্বর ঘুরে কোনাবাড়ী বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম-এর নির্দেশনা অনুযায়ী।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, গোপালপুর পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, গোপালপুর পৌর কৃষক দলের সভাপতি মো. শামসুল হক শামসু, গোপালপুর ব্যাটারি চালিত ইজি বাইক (২৬০৬ শাখা)-এর সভাপতি মো. ইউসুফ আলী, এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল ও লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীরা সরকারের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানান।

মন্তব্য (০)





image

মিয়ানমার সীমান্তে নজরদারি জোরদারে বিজিবি: আলীকদম 'ছোট আগ...

১

কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নজর...

image

পাবনায় আরেক ফেনসিডিল ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

২

পাবনা প্রতিনিধি : পাবনায় ৩০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় লা...

image

দিনদুপুরে ৬৫ গাছ হত্যা, আদালতের দ্বারস্থ বাদী—তারপরও জায়গ...

৩

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

সাটুরিয়ায় বে‌শি দা‌মে গ্যাস সিলিন্ডার বি‌ক্রি ৩ প্রতিষ্ঠা...

৪

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্য...

image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

  • company_logo