• শিক্ষা

‎আমাদের বিজয়ের মূল কৃতিত্ব শিক্ষার্থীদের: রাকসু ভিপি ‎

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, আমাদের বিজয়ের মূল কৃতিত্ব শিক্ষার্থীদের। যারা পরাজিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করব।’
‎
‎শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
‎
‎মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘যারা পরাজিত হয়েছেন, তারাও আমাদের সহযোদ্ধা। তাদের মধ্যে লিডারশিপের গুণাবলী আছে। তাদের প্রতি আমাদের নবনির্বাচিতদের শ্রদ্ধা রয়েছে। আমরা চাই, তারা সবসময় আমাদের সহযোগিতা করবে। আমরা সবার ইশতেহার একত্র করে সমন্বয় করে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করব।’
‎
‎তিনি উল্লেখ করেন, ‘জুলাই বিপ্লবের পর ফ্যাসিবাদবিরোধী প্রতিটি দল আমরা রাকসুর জন্য আন্দোলন করেছি। নানা ষড়যন্ত্রের পর রাকসু হয়েছে, আলহামদুলিল্লাহ। এই সফলতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে কৃতজ্ঞতা জানাই।’
‎
‎এদিকে নবনির্বাচিত রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘আমার ম্যান্ডেট শিক্ষার্থীদের জন্য, সুতরাং তাদের জন্যই আমি কাজ করব। শিক্ষক- কর্মকর্তাদের একটা ভূমিকা থাকবে, তবে শিক্ষার্থীরাই আমার কাছে সব।’

মন্তব্য (০)





image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

১

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

২

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৩

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৪

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৫

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

  • company_logo