• শিক্ষা

বেনাপোলে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোলে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১ টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

দর্শনা সরকারী কলেজের অধ‍্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর শিক্ষা বোর্ড কন্ট্রোলার ড. আব্দুল মতিন।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান'র আয়োজনে এবং বেনাপোল মাধ্যমিক বিদ‍্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ‍্যক্ষ শাহজাহান কবির, রাজনৈতিক ব‍্যক্তিত্ব সাফাউদ্দিন খান,  শিক্ষক রেজাউল হোসেন, বেনাপোল ডিগ্রী কলেজের অধ‍্যক্ষ কামরুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, নাভারন সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পরিবারের ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। তাদের এই সাফল্য ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি অর্জনের পরামর্শ দেন অতিথিরা।

পরে উপজেলার ১৮৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo