• লিড নিউজ
  • শিক্ষা

ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত ‘বেআইনি ও সহিংস’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪০৩ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জুলাই আন্দোলনে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনার তদন্ত কমিটির সদস্য সচিব সাইফুদ্দীন আহমদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্যায়ে গঠিত তথ্যানুসন্ধান কমিটি ১২৮ জন শিক্ষার্থীকে অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেয়। পরবর্তীকালে গত ১৭ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর ঘটনাটির অধিকতর তদন্তের জন্য সিন্ডিকেট ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির দ্বিতীয় সভায় অতিরিক্ত আরও শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, যার ফলে মোট অভিযুক্তের সংখ্যা দাঁড়ায় ৪০৩ জন।

নোটিশে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না— তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে হবে— বিজ্ঞপ্তি প্রকাশের সাত কার্যদিবসের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ‘একতরফা ব্যবস্থা’ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানা...

১

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত এমপিওভুক্ত শ...

image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

২

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

৩

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৪

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৫

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

  • company_logo