ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রোগীদের হেনস্থাকারী দালাল চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কুড়িগ্রামে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগিদের বিভিন্নভাবে হেনস্থার অভিযোগে কুড়িগ্রাম সদর থানা ও সদর ফাঁড়ি পুলিশের একটি চৌকস টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দালাল চক্রের ৫ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম সদর কৃষ্ণপুর হাসপাতাল পাড়া এলাকার নাহিদ ইসলাম (২৭), মোঃ নুর হোসেন, মোঃ রায়হান মিয়া (২৭), হরিকেশ মধ্যপাড়া এলাকার আনোয়ার (৩০) ও সরদারপাড়া এলাকার মোঃ মারুফ মিয়া (৪০)।
গত ১৪ অক্টোবর রাতে ১ জন এবং আজ ১৫ অক্টোবর সকালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করে আরো ৪ জনসহ মোট ৫ জন দালালকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দালালদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং স্থানীয় জনসাধারণের অভিযোগের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশের তৎপরতায় ৫ জন দালালকে গ্রেফতার করেছে পুলিশ। কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল শতভাগ দালালমুক্ত করার লক্ষ্যে এই অভিযান অব্যহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...
বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...
ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

মন্তব্য (০)