• সমগ্র বাংলা

লালমনিরহাটে দাবি আদায়ে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য ২০%বাড়ি ভাড়া,১৫শ টাকা চিকিৎসা ভাতা,এবং কর্মচারীদের জন্য ৭৫%উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে এবং শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলার মিশনমোড় চত্বরে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম লালমনিরহাট সদর উপজেলা কমিটি আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন লালমনিরহাট নেছারিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মাওলানা রফিকুল ইসলাম।এতে
বক্তব্য রাখেন,কাজীরচওড়া বি.এল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন নাহার বেগম,বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক আইয়ুব আলী বসুনিয়া,বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির লালমনিরহাট জেলার শাখার সিনিয়র সহ-সভাপতি একরামুল হক সরকার,সভাপতি আব্দুল মজিদ,বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম লালমনিরহাটের সদস্য সচিব মাওলানা মিজানুর রহমান ও সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।
এ সময় বক্তারা অবিলম্বে তাদের ৩ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।দাবি মানা না হলে তারা সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করনের দাবিতে এক দফা আন্দোলনের ঘোষণা দিবেন।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৪

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

image

পরকীয়া সন্দেহে কিশোর ওমরকে হাত-পা বেঁধে হত্যা, ৫ বছর পর প...

৫

ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

  • company_logo