• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত, আহত অন্তত ২০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বাসযাত্রী নিহত হয়েছেন। বুধবার সাড়ে ১১ টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইউরোলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পিছন দিক থেকে আসা অজ্ঞাত আরেকটি বাস ধাক্কা দিলে সামনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। আহত অবস্থায় অপর এক যাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান জানান, দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।তাৎক্ষনিকভাবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৪

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

image

পরকীয়া সন্দেহে কিশোর ওমরকে হাত-পা বেঁধে হত্যা, ৫ বছর পর প...

৫

ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

  • company_logo