• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে ডোবা থেকে সায়মা নামে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের কাইকারটেক ব্রিজ সংলগ্ন ডোবা থেকে সায়মা(২২) নামে এক যুবতীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে ডোবায় একটি বস্তা দেখতে পান। পরে তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানায়।

 

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা বন্দী লাশটি উদ্ধার করে। খোলার পর দেখতে পায় একটি যুবতীর মরদেহ, তবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে যায়। নিহত যুবতীর নাম সায়মা তিনি স্থানীয় কলাপাতা বার্গার নামে একটি রেস্টুরেন্টে চাকরি করতেন। 

 

স্থানীয়রা জানান,  এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে কয়েকজন মিলে ডোবার পাশে গিয়ে বস্তাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খাঁন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (০)





image

চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের প্রতি...

image

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত-৪

২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালে...

image

বগুড়ায় মাছ ধরতে গিয়ে ফেরা হলোনা জেলে সাজ্জাদের: জমি থেকে ...

৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাজ্জাদ আলী (৪৫) নামের এক জেলের লাশ ...

image

বগুড়ায় বাংলা কিউআর বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

৪

বগুড়া প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক মো...

image

পরকীয়া সন্দেহে কিশোর ওমরকে হাত-পা বেঁধে হত্যা, ৫ বছর পর প...

৫

ফরিদপুর প্রতিনিধি: কিশোর ওমর আলী হত্যার দীর্ঘ ৫ বছর পর ঘটনার...

  • company_logo