• সমগ্র বাংলা

‎র‍্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেফতার ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ র‍্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর জেলার খানসামা থানাধীন এলাকা থেকে কষ্টি পাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

‎র‌্যাব জানায়, চলমান অভিযানের ধারাবাহিকতায় গতকাল দুপুরে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল দিনাজপুর জেলার খানসামা থানাধীন ২ নং ভেরবেড়ী ইউপির ৭ নং ওয়ার্ডের ভেরবেড়ী আমরত শাহ গ্রামে আব্দুল মাজেদ (৫০) এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করেন। তার বসতবাড়ীর পশ্চিম পার্শ্বে রান্নাঘর হতে ৯.২৫০ কেজি ওজনের কষ্টি পাথরের ১টি বিষ্ণুমূর্তিসহ আব্দুল মাজেদ (৫০) ও আলী আজম (৬৫)কে গ্রেফতার করা করা  হয়। তারা পরস্পর যোগসাজসে মূল্যবান কষ্টিপাথরের মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য চেষ্টা করছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎এ বিষয়ে র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo