• সমগ্র বাংলা

কালীগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুই অভিযানে বাবুল পাঠান (৩২) ও মো. রহিম শেখ (৪০) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বাবুলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও রহিমের কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎শনিবার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
‎
‎ইয়াবাসহ গ্রেপ্তার বাবুল পাঠান কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া (জামতলা) গ্রামের হযরত আলীর ছেলে। অন্যদিকে, গাঁজাসহ গ্রেপ্তার রহিম শেখ একই এলাকার বাঙ্গাল হাওলা গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে।
‎
‎ওসি জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে প্রথম অভিযানে উপজেলার কালীগঞ্জ-টঙ্গী সড়কের তুমলিয়া এলাকার কাপাসিয়া মোড় সিএনজি স্ট্যান্ড থেকে রহিমকে ৮০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই রাতে দ্বিতীয় অভিযানে মূলগাঁও এলাকা থেকে বাবুল পাঠান (৩২) নামের এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
‎
‎ওসি আরো জানান, এ ঘটনায় ওই রাতেই কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় পৃথক দুটি মামলা (নং-১৬ ও ১৭) দায়ের করা হয়েছে। পরে ওই মামলায় তাদের শনিবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় চালুর দা...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐহিত্যবাহী ‘জসীম পল্...

image

নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ...

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযা...

image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

৩

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

  • company_logo