• সমগ্র বাংলা

বগুড়ায় বিষাক্ত মদপানে একের পর এক ৪ জনের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত দেশি মদপানে শুক্রবারে চিকিৎসাধীন অবস্থায় ২জনসহ মোট চার জনের মৃত্যু হয়েছে।

একইসঙ্গে হাসপাতালে ভর্তি অপর একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের বাড়ি উপজেলার খোট্টাপাড়া এলাকায়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দুর্গাপূজার দশমীর দিন স্থানীয় মিজানুর রহমান, নাসিমুল ইসলাম, আবদুল মানিক, আল কাফি ও রঞ্জু মিয়া তাদের সনাতন ধর্মাবলম্বী বন্ধুদের সঙ্গে দেশি মদপান করেন। ওই রাতেই তারা অসুস্থ হয়ে পড়লে পাঁচজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথমে, ৭ অক্টোবর মারা যান মিজানুর রহমান। তিনি স্থানীয় এক নারী ইউপি সদস্যের স্বামী। এরপর বৃহস্পতিবার রাতে মারা যান নাসিমুল ইসলাম। শুক্রবার দুপুরে প্রাণ হারান আবদুল মানিক ও আল কাফি। এ পর্যন্ত বিষাক্ত মদপানের ঘটনায় চারজনের মৃত্যু হলো। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জু মিয়ার অবস্থাও আশঙ্কাজনক।


এ প্রসঙ্গে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, মৃত্যুর কারণ ও মদের উৎস খুঁজে বের করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় চালুর দা...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐহিত্যবাহী ‘জসীম পল্...

image

নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ...

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযা...

image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

৩

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

  • company_logo