• সমগ্র বাংলা

জামালপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার (০৯ অক্টোবর) দুপুরে শহরের দড়িপাড়া বাইপাস মোড়ে জামালপুর-শেরপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকায় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- গত ২৭ সেপ্টেম্বর দুপুরে দড়িপাড়া এলাকায় শিশুটির বাবা-মা বাসায় না থাকার সুযোগে প্রতিবেশী সিদ্দিক শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।

এই ঘটনায় জামালপুর থানায় একটি মামলা দায়ের হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন বক্তারা।

পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ ও মানববন্ধন কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

এ বিষয়ে জামালপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) নাজমুস সাকিব বলেন, সড়ক অবরোধের খবরে দ্রুত সেখানে টিম পাঠাই। সেই আসামিকে দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপর আন্দোলনকারীরা নিজেরাই সড়ক ছেড়ে চলে গেছে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় চালুর দা...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐহিত্যবাহী ‘জসীম পল্...

image

নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ...

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযা...

image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

৩

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

  • company_logo