• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে বাস উল্টে খাদে,নারী শিশু সহ আহত-১০

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ জাঙ্গাল এলাকায় বৃহস্পতিবার বিকেলে দোয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে হারিয়ে খাদে পড়ে গেছে।

বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁয়ের মোগড়াপাড়া থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। পরে আশেপাশে থাকা লোকজন গিয়ে খাদে পড়ে উল্টে যাওয়া বাসটি থেকে যাত্রীদের উদ্ধার করে। এসময় নারী শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে সোনারগাঁও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

ঘটনাস্থলে যাওয়া সোনারগাঁ ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ জাহিদ চৌধুরী জানান, খবর পেয়ে আমরা ৯জনের একটি টিম ঘটনাস্থলে এসেছি। আমাদের ডুবুরীদল তল্লাশি চালিয়েছিল।

তবে বাসটি উল্টে থাকায় কেউ নিহত হয়েছে কিনা জানা যায়নি। ইতোেমধ্যে একটি রেকার এসেছে। আরো একটি রেকার আনা হচ্ছে। বাসটি উঠানো হলে ভেতরে কেউ আটকা পড়েছিল কিনা সেটা জানা যাবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় চালুর দা...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐহিত্যবাহী ‘জসীম পল্...

image

নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ...

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযা...

image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

৩

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

  • company_logo