• সমগ্র বাংলা

উলিপুরে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে খালের পানিতে ডুবে রেজোয়ান আহম্মেদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের খোঁয়াজখামার এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎নিহত শিশু রেজোয়ান ওই গ্রামের লিটন মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি জিল্লুর রহমান।
‎
‎নিহত শিশুটির পরিবার জানায়, বিকেলে বাড়ির পাশে খেলা করছিল শিশু রেজোয়ান। পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে খালের পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখে। পরে সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় চালুর দা...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐহিত্যবাহী ‘জসীম পল্...

image

নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ...

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযা...

image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

৩

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

  • company_logo