• সমগ্র বাংলা

‎চিলমারী নদীবন্দরে অরক্ষিত হাউজ, প্রাণ গেলো তিন বছরের শিশুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের অরক্ষিত হাউজে পড়ে গিয়ে তিন বছরের এক শিশু মারা গেছে।
‎
‎বৃহস্পতিবার (৯ অক্টোবর)  সকাল পৌনে ৮ টার দিকে চিলমারী নদীবন্দরে এ ঘটনা ঘটেছে। 
‎এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য রুকনুজ্জামান স্বপন।
‎
‎নিহত শিশুর নাম শামীম (৩)। সে রমনা মডেল ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে।
‎
‎অভিযোগ উঠেছে,  বন্দর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এর আগেও দুইটি শিশু ওই একই হাউজে পড়ে যায়। তবে তাদের ক্ষয়ক্ষতি হয়নি। এ নিয়ে ওই সময়ে সংশ্লিষ্টদের একাধিক বার হাউজ সংরক্ষণ করার কথা জানালেও এখনো অব্যবস্থাপনা পড়ে আছে।
‎
‎জানা গেছে, নির্মাণাধীন বন্দরের একটি অংশে হাউজ ছিল উন্মুক্ত অবস্থায়। ভিতরে পানি জমে ছিল। ঘটনার দিন সকালে নিহত শামীম ওইদিকে গেলে সেই অরক্ষিত হাউজে পড়ে মারা যায়।
‎
‎চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় চালুর দা...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐহিত্যবাহী ‘জসীম পল্...

image

নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ...

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযা...

image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

৩

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

  • company_logo