• সমগ্র বাংলা

নওগাঁয় যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মেহেদী (২৯) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বিশিয়া গ্রামে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে গলায় দড়ি দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মেহেদী বিশিয়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

নিহত মেহেদীর দুলাভাই কামাল হোসেন জানান, কিছুদিন থেকে মেহেদী ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে মনোমালিন্য চলছিল। এরি ধারাবাহিকতায় গতকাল মেহেদির স্ত্রী ঝগড়া লেগে বাপের বাড়িতে চলে যায়। এরপর গতকাল রাতে খাবার খেয়ে পরিবারের অন্যদের সাথে মেহেদীও তার রুমে ঘুমিয়ে যায়। আজ সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ের আম গাছে গলায় রশি দেওয়া অবস্থায় তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) বাবলু জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু, এলাক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রালের প্রেসিডেন্ট নির্বাচিত...

গাজীপুর প্রতিনিধি : সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ত আন্তর্জাতিক স্ব...

image

লালমনিরহাটে চেক ও সেলাই মেশিন প্রদান

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা...

image

শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে ৮ মাসের শিশু শাওন হত্যার বিচার...

image

সামাজিক অপরাধ রোধে "আলোকিত লালমনিরহাট আন্দোলন" এর উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি :মাদক,জুয়া,বাল্যবিবাহ,যৌতুক প্রথা,দাদন ব্যবসা, দূর্নীতি...

  • company_logo