• সমগ্র বাংলা

ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিকের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিক মোঃ সরোয়ার হোসেনের উপর নৃশংস হামলা, অন্যান্য সাংবাদিকদের উপর নির্যাতনসহ বিচারের দাবীতে এক প্রতিবাদ সভা ও  মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সংবাদ কর্মীরা। 

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

উপস্থিত সাংবাদিকরা দেশব্যাপী কলম সৈনিকের উপর হামলা ও নির্যাতন চিত্র তুলে ধরে ক্ষুব্ধতা প্রকাশ করার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে  দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মামুনুর রশীদ, দৈনিক দিনকাল ও মাইটিভির প্রতিনিধি মোঃ সরোয়ার হোসেন, সাংবাদিক মাসুম অর রশিদ, মুন্সী মনিরুজ্জামান, এনসিপির আশরাফ শেখ, সাংবাদিক রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ওবায়দুর রহমান, মাহামুদুল হক বাহার, আখতারুজ্জামান, জাকারিয়া খান, সানোয়ার হোসেন, রিপন শেখ, আক্তারুজ্জামান  প্রমুখ।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নের শান্তিপূর্ণ সমাবেশ থেকে দুর্বৃত্ত চক্র ও তার দোসররা দৈনিক দিনকাল ও মাইটিভির প্রতিনিধি সরোয়ার হোসেনকে কুপিয়ে জখমসহ আরও তিনজন সাংবাদিকের উপর বর্বরোচিত হামলা চালায়। এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরে ৪ বছর ধরে বন্ধ জসীম পল্লী মেলা, পুনরায় চালুর দা...

১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ঐহিত্যবাহী ‘জসীম পল্...

image

নীলফামারীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ...

২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযা...

image

যান্ত্রিক ত্রুটি বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ ...

৩

দিনাজপুর প্রতিনিধি : যান্ত্রিক ত্রুটিতে দিনাজপুরের বড় পুকুরি...

image

গোপালপুরের মেধাবী ছাত্র জয়কে অপহরণের পর হত্যা, নীলফামারীত...

৪

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...

image

শিশুদের মেধা বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বা...

৫

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে...

  • company_logo